শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে “দাওয়াতী মাস ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় চৌমুহনী পাবলিক হল চত্বরের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উত্তর শাখার সভাপতি মুফতী ইউসুফ আল মাদানী। তিনি বলেন, “শাইখুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সকল মুসলিম জাতিকে বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে সমবেত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ইউসুফ আল মাদানী, সেক্রেটারি মাওলানা খালেদ মাহমুদ, সহ-সেক্রেটারি মাওলানা আমির হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ থানার সভাপতি মুফতী ফজলুল করিম, সেক্রেটারি মাওলানা শাহ আলম, যুব মজলিস জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুর উদ্দিন, বায়তুল মাল সম্পাদক আবদুর রহমান, সহ সম্পাদক ইয়াসিন মুহাম্মদ ইয়াসিন, প্রচার সম্পাদক মোবারক বিন মোর্শেদ, খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক আরাফাত বিন জাহাঙ্গীরসহ অন্য নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ