বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সিলেট জেলা ও মহানগর হেফাজতের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট জেলা ও মহানগর শাখা হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) নগরীর শামীমাবাদ মাদরাসায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব এই কমিটি ঘোষণা করেন।

সিলেট জেলা কমিটির সভাপতি হয়েছেন মাওলানা রেজাউল করিম জালালী। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানী।

সিলেট মহানগর হেফাজতে ইসলামের সভাপতি হয়েছেন মাওলানা মুশতাক আহমদ খান। আর সাধারণ সম্পাদক মাওলানা আসজাদ আহমদ।

এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমীসহ সিলেটের নেতারা উপস্থিত ছিলেন। দুই শাখার পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।

সিলেটে হেফাজতের ইসলামের নেতাদের মধ্যে কয়েক দিন ধরেই নানা ইস্যুতে বিরোধ চলছি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত গড়ায়। মূলত বিরোধ মীমাংসা করতেই হেফাজতের কেন্দ্রীয় তিন নেতা সিলেটে যান এবং নতুন কমিটি ঘোষণা করেন। যদি এই কমিটি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ