বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মাদরাসা ছাত্র হাফেজ মনসুরের হত্যাকারীদের গ্রেফতার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জে মাদরাসা ছাত্র হাফেজ আহমদ মনসুরের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে এ দাবি জানান দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার ছাত্র-শিক্ষকরা।

এতে বক্তব্য দেন, মাওলানা আব্দুল আজিজ শাহপুরি, সাইদুর রহমান, মহিব উদ্দিন আহমেদ সুহেল, আবু মুছা, আজিজুর রহমান মানিক ও দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার নির্বাহী পরিচালক জাবের আল হুদা।

এ সময় বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

জানা যায়, রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে জেলা শহরের কেন্দ্রীয় ইদগাহ পুকুরে ওই মাদরাসা ছাত্রের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ সংবাদ পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

যদিও তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ওই পুকুরে হয়ত গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। তবে তার পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষের দাবি- গভীর রাতে কে বা কারা মনসুরকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে ঈদগার পুকুরে মরদেহ ফেলে রাখে।

হাফেজ আহমদ মনসুর হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে ও শহরতলীর বড় বহুলা দারুল ইরশাদ ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদরাসার ছাত্র।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ