বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে গাজার জন্য ২৬ লক্ষ ২৭ হাজার টাকার অনুদান প্রদান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরার বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক হাফেজ্জী হুজুর রহমতুল্লাহ সেবা ফাউন্ডেশনের গাজা তহবিলে ২৬ লক্ষ ২৭ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। এই অর্থ হস্তান্তরের সময় মসজিদের পক্ষ থেকে জানানো হয়, “গাজার জনগণের কল্যাণে যেভাবে খরচ করলে সর্বোত্তম হবে, সেভাবেই এই টাকা ব্যবহার করুন।

অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের মুহতারাম খতিব মাওলানা আমির হামজাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রজিবুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল, সহকারী সাধারণ সম্পাদক ইফতেখারুল হক, উপদেষ্টা মোঃ মিকাইল করিম ও আহমদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরার বিশিষ্ট ব্যবসায়ী ও দারুন আজহার ফাউন্ডেশনের ট্রাস্টি জনাব সাইফুদ্দিন খন্দকার।

মসজিদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইস্কান্দার মিয়া, অর্থ সম্পাদক মনসুর আহমদ এবং উপদেষ্টা শাহ আলম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ