রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ঝিনাইদহ সীমান্তে ৫৪ জনকে পুশইন করল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ

ভারতের হরিয়ানা ও গুজরাটে বসবাসকারী ৫৪ জনকে সীমান্তের গেইট খুলে দিয়ে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। রোববার বিকাল ৪টার পরে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুসুমপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটে। পরে কুসুমপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৯ জন নারী ও ২৪ জন শিশু। রোববার (২৫ মে) রাত সাড়ে ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকৃতদের মধ্যে রয়েছেন- খুলনার দাকোপ থানার কামারখোলা গ্রামের শামসুর শিকদারের ছেলে হাকিম সিকদার (৫২), হাকিম শিকদারের ছেলে শাহাজান সিকদার (২১), নড়াইলের কালিয়া থানার বিষ্ণুপুর গ্রামের আপন মল্লিক (৫১), একই গ্রামের মালেক হাওলাদারের ছেলে মনি হাওলাদার (২৮), লালমনিরহাট সদরের খোরারপুল গ্রামে শাহজাদার ছেলে জাহাঙ্গীর আলম (৩২), জাহাঙ্গীর আলমের ভাই জিয়ারুল (২৩) ও রাসেল (২১), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার জয়মঙ্গল গ্রামের আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী (২৬), একই গ্রামের জাকারিয়া হোসাইন (২৮), ও একই উপজেলার তেলীপাড়া গ্রামের মজিবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০)।