বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় দাদি-নাতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় দাদি ও নাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার (২৪ মে) সন্ধ্যায় মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে বগুড়া-রংপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহীনুজ্জামান। 

নিহতরা হলেন- মছিরন বেগম (৫০) ও তার আট বছরের নাতি নুর আলম। 

জানা যায়, মছিরন বেগম গড়মহাস্থান হঠাৎপাড়া গ্রামের শহিদুল ইসলামের মা এবং মহাস্থানে অবস্থিত গাইবান্ধা হোটেলের কর্মচারী ছিলেন।  

স্থানীয়রা জানান, নিহতরা মহাস্থানগড়ে ভাড়া বাড়িতে থাকতেন। শিশুটির বাবা-মা স্থানীয় বিভিন্ন হোটেলে কাজ করতেন, তবে তারা নির্দিষ্ট কোনো হোটেলের কর্মী ছিলেন না। 

এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান জানান, মরদেহ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ কাজ করছে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ