রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রজব আলী ওই গ্রামের মৃত সুলতান আলীর ছেলে।

স্বজনরা জানায়, শনিবার সকালে রজব আলী বাড়ির পাশের প্রতিবেশী সফিকুল ইসলামের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সকাল ১১টার দিকে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিজের ঘরের ভেতরে যান।

বৈদ্যুতিক ফ্যানের পাশে বসে থাকার অবস্থায় অসাবধানতাবশত ফ্যানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ