বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

নেত্রকোণায় হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আজ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩ মে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি হেফাজত চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মাজহারুল ইসলাম ও মাওলানা আবু সায়েম খান।

সমাবেশে বক্তব্য রাখেন—মুফতী তাহের কাসেমী, ক্বারী মাওলানা ইউনুছ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা আসআদুর রহমান আকন্দ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মামুনুর রাশীদ, মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ, মাওলানা খুবাইব কাসেমী, মাওলানা জাকারিয়া আকন্দসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “হে অন্তর্বর্তীকালীন সরকার! হেফাজতের দাবিসমূহ মেনে নিন, অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে ইনশাআল্লাহ।” তারা আরও বলেন, “বাংলাদেশে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন হবেনা এবং হতে দেওয়া হবে না। হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।”

সমাবেশ শেষে আহ্বায়ক কমিটির সভাপতি মাওলানা আবুল কাসেমের পরিচালনায় মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ