এস এম সাইফুল ইসলাম
বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয় উদ্ভোধন করেছেন দলটির কেন্দ্রীয় আমির শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জেলা পৌরসভা মোড়ে অবস্থিত কার্যালয়টি উদ্ভোধন করেন তিনি। এসময় চুয়াডাঙ্গা জেলা, উপজেলা ও ইউনিয়নসহ সকল পর্যায়ের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশামূলক বক্তব্য দেন মাওলানা মামুনুল হক।
