রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

অযোগ্যদের শাসন আর চাই না: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে বন্দি করা হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করলে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদের শাসন করবে।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ৭৭তম ইসা‌লে সওয়াব মাহফিলে বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধামতী দরবার শরী‌ফের পীর আলহাজ্ব মাওলানা বাহাউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে নà