নোয়াখালী প্রতিনিধি:
মাদক, শিরক থেকে নিজের গ্রামকে রক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের যুবসমাজ। ওই এলাকার যুবকেরা মাদক, শিরকের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উপজেলার পূর্ব পদুয়া ও পশ্চিম নুরসোনাপুর গ্রামের পদুয়া মিঞা বাড়ির ঈদগাহ মাঠে মঙ্গলবার রাতে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে।
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারী হিসেবে তাফসির করেন,চট্রগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।
