রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

অন্যায়ের সামনে তরুণ যুবকেরা মাথা নত করবে না : ড. মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোনার মদিনা রাষ্ট্র গঠন করার জন্য যেমন কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন প্রিয় রাসূল (সা.) তেমনি আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আগে সোনার মানুষ গড়ে তুলতে হবে। কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা মাথা নত করতে পারে না। যে রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই সে রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ গতকাল রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ ও সংস্কারে যুবকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সমাবেশে এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতির জন্য দূর্ভাগ্য এটা যে, আমরা কথায় কথায় তরুণ যুবকদের তুচ্ছ তাচ্ছিল্য করি। গোটা পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে তার অধিকাংশের পিছনে যুবকদের বিরাট ভূমিকা রয়েছে। ইসলামের বিজয়েও প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) এর যুবক সাহাবাগণ ও আলী (রা) এর মত তরুণ সেনাপতিদের হাতেই বিরাট দূর্গ বিজয় হয়েছিল। এই যুব শক্তির সাথে যদি বাংলাদেশের রাজনীতির সম্পর্ক না থাকে, তা