বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই শিশুর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় একটি বাইসাইকেলে থাকা আট বছর বয়সী দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর বাজারের পশ্চিমে মাইজদী-উদয়সাধুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত এক শিশুর বাবা।

নিহত দুই স্কুলশিক্ষার্থী হলো- আরাফাত হোসেন (৮) ও আছমা খাতুন (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাত ভাই-বোন। দুজনই স্থানীয় কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

আহত ব্যক্তির নাম আবুল কালাম (৩৫)। তিনি বৈকণ্ঠপুর এলাকার বাসিন্দা ও নিহত আছমার বাবা। তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লীচিকিৎসক সাইফুল ইসলাম জাবের জানান, সকাল সাড়ে ৮টার দিকে বৈকন্ঠপুরের বাড়ি থেকে আবুল কালাম বাইসাইকেল চালিয়ে তার মেয়ে আসমা ও শ্যালকের ছেলে আরাফাতকে নিয়ে স্কুলে আসার পথে স্থানীয় বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে আসমা ও আরাফাত ঘটনাস্থলে মারা যায় এবং আবুল কালাম গুরুতর আহত হন। ট্রাকটি ফেলে চালক পালিয়েছে। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ