রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি

বিশ্ব ইজতেমা থেকে তাবলিগে বেরিয়েছে ২হাজার ১৫২ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল (বুধবার, ৫ ফেব্রুয়ারি) ১২টায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। এবার শুরায়ী নেজামের অধীনে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়।

এ বছর ইজতেমার দুই পর্ব থেকে মোট ২ হাজার ১৫২ জামাত আল্লাহর রাস্তায় বেরিয়েছে ইসলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে। 

এই মহতি জামাতের মধ্য থেকে বেশ কিছু জামাত দেশের বাইরে ইসলামের দাওয়াত নিয়ে পাড়ি জমিয়েছেন। আর অধিকাংশ জামাত দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। 

গতকাল আখেরি মোনাজাতের আগে তাদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেছেন মাওলানা আহমেদ লাট (ভারত)। বাংলায় ভাষান্তর করেছেন, মাওলানা উমর ফারুর। 

এমএইচ/