বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আগামী বছরের শুরায়ী নেজামের ইজতেমার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ বছর শুরায়ী নেজামের অধীনে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) দ্বিতীয় আখেরি মোনাজাত হয়েছে। মোনাজাত পরিচালনা করেছেন শুরায়ী নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়ের আহমেদ।

মোনাজাত শেষে মঞ্চ থেকে ২০২৬ সালে পৃথকভাবে দুই পর্বে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।
 
শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে। শুরায়ি নেজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ২০২৬ সালে টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ৫৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব  ২, ৩, ৪ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ৯, ১০, ১১ জানুয়ারি ২০২৬ ঈসায়ি অনুষ্ঠিত হবে।

শুরায়ি নেজামের অধীনে গত রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় পর্ব শুরু হয়ে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ১৭ মিনিটের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ