বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ এখন ১০ ডিগ্রির ঘরে। গত তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা খানিকটা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। একইসঙ্গে অনুভূত হচ্ছে কনকনে শীত। এতে বিপাকে পড়েছে মানুষজন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। 

আবহাওয়া অফিস বলছে, তিন দিন ধরে জেলার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকলেও সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর রোববার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সোমবার সকালে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। ঠান্ডা বাতাসের কারণে অনুভূত হচ্ছে কনকনে শীত। বাইরে খুব বেশি মানুষ বের হচ্ছেন না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। একইসঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে কনকনে শীতের অনুভূতি। জানুয়ারির বাকি সময়েও তাপমাত্রা এমন থাকতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ