ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীতের হিমেল হাওয়া বইছে ঠাকুরগাঁওয়ে। সেই সঙ্গে ঝিরঝির বৃষ্টির মতো কুয়াশা শুরু হয়েছে। এ অবস্থায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন। জেলার আলু চাষিরাও উৎকণ্ঠায় আছেন। হঠাৎ এমন আবহাওয়ায় আলু আর আমন ধানের বীজতলা (চারা) মারাত্মক ক্ষতি হবে— এমনটি আশঙ্কা করছেন চাষিরা।
মঙ্গলবার ( ১৬ জানুয়ারি ) ভোর থেকে এ পরিস্থিতি বিরাজ করছে। আজ ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জানুয়ারি মাসের শুরু থেকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ায় দুর্ভোগের শেষ নেই মানুষের।