বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বসুন্ধরা মারকাজুল ফিকরিল ইসলামি-তে ভর্তি ৮ শাওয়াল স্বাধীনতাকে অর্থবহ করতে পদ্ধতিগত সংস্কার জরুরি: পীর সাহেব চরমোনাই সোনারগাঁওয়ের জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স-এ ভর্তি চলছে বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল মাধবপুরের বুল্লায় উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শোক আল হাইয়াতুল উলিয়া এবারও সাফল্যের শীর্ষে ঢালকানগর মাদরাসা  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব মাদরাসাকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী ওমরা শেষে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

‘সমাজ পরিবর্তনের জন্য যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান বলেছেন, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে যোগ্য নেতৃত্ব তৈরির বিকল্প নেই। ছাত্র জমিয়তের প্রতিটি দায়িত্বশীলদেরকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২৫) বাদ আসর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি মুহাম্মদ আবু খায়ের এর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার

এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের নবগঠিত কমিটির সভাপতি হাফিজ জামিল আহমদ,সহ সভাপতি হাফিজ নুরুল ইসলাম,সহ সভাপতি জাকি হাসান,সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান,সহ সাধারণ সম্পাদক আবুল হাসান,সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক শাকির আলম,অর্থ সম্পাদক মীর আইনুল হক, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শরিফ রেজা,সাহিত্য সম্পাদক শায়খুল ইসলাম, সমাজসেবা সম্পাদক নুরুদ্দিন রফিকী,পাঠাগার সম্পাদক জাকির আহমদ,দপ্তর সম্পাদক রায়হান আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ,সরকারি মাদ্রাসা বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান,কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসউদুর রহমান সালিক,নির্বাহী সদস্য মিনহাজ আহমদ,আনওয়ার হোসাইন,উবায়দুল হক,আব্দুল্লাহ আল মামুন,আব্দুল আজীজ রহিম।

পরিশেষে নবনির্বাচিত দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ