বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বসুন্ধরা মারকাজুল ফিকরিল ইসলামি-তে ভর্তি ৮ শাওয়াল স্বাধীনতাকে অর্থবহ করতে পদ্ধতিগত সংস্কার জরুরি: পীর সাহেব চরমোনাই সোনারগাঁওয়ের জামিয়া শায়খুল হিন্দ ও শামসুদ্দিন কমপ্লেক্স-এ ভর্তি চলছে বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল মাধবপুরের বুল্লায় উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শোক আল হাইয়াতুল উলিয়া এবারও সাফল্যের শীর্ষে ঢালকানগর মাদরাসা  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব মাদরাসাকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী ওমরা শেষে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

শীতের প্রকোপ কম, কবে বাড়বে জানালো আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত তিনদিন থেকে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত। সর্বোচ্চ তাপমাত্রা যেমন বেড়েছে, সর্বনিম্ন তাপমাত্রাও ১১ ডিগ্রির ঘরে রয়েছে। এই অবস্থা থাকতে পারে আগামীকাল মঙ্গলবারেও। আগামী বুধবার থেকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।তবে ভারী শীতের জন্য অপেক্ষা করতে হবে এই মাসের শেষের দিকে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, এই বছর এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি কিছুটা ব্যতিক্রম মনে হচ্ছে। সেই জন্য শীতও কম। আগামী বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমলেও তেমন শীত পড়ার সম্ভাবনা নেই। তবে শেষ ১০ দিন ভারী শীত পড়তে পারে।

আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ