শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার প্রতিবাদে ও উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম'আ শ্রীমঙ্গল থানা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

এ সময় বিক্ষোভকারীরা ‍‍`ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, বিশ্ব মুসলিম এক হও, এক হও, উগ্রবাদি সংগঠন ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ভারতীয় আগ্রাসন রুখে দাও‍‍`-সহ নানা স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম, তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনার শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম সাঈদ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মোজাহিদুল ইসলাম প্রমুখ। তারা সবাই এক কণ্ঠে দাবি করেন, ভারতীয় উসকানিতে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে ইসকনসহ উগ্রবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

বক্তারা বলেন, ‘‘ভারতের উসকানি ও মদদে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী ইসকন সংগঠনের কর্মীরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’’ তারা আরো বলেন, ‘‘ইসকন এবং অন্যান্য উগ্রবাদী সংগঠনগুলি দেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করছে, যা বাংলাদেশের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।’’

এদিকে, শহরের রেলওয়ে স্টেশন এলাকার তৌহিদি জনতা ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে স্থানীয় মসজিদের ইমামগণসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। তারা অভিযোগ করেন, ‘‘ইসকন মন্দির পাহারা দিতে গিয়ে দেশের আলেম-ওলামা ও মুসলিম জনগণের বিরুদ্ধে হিংস্র আক্রমণ চালাচ্ছে।’’

বক্তারা বলেন, ‘‘বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা ধর্মীয় সহিষ্ণুতার পক্ষে, কিন্তু কোনো উগ্রবাদী সংগঠনের হুমকি ও ষড়যন্ত্র মেনে নেব না।’’

শ্রীমঙ্গলের সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতারা এবং স্থানীয় ইমামরা একযোগে সরকারের কাছে ইসকনসহ উগ্রবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এবং অবিলম্বে আলিফ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ