লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সুমন খানের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি। বৃহস্পতিবার সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় এই মামলাটি করেন।
শাখাওয়াত হোসেন খান ওরফে সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জেলা শহরের মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে। তার বিরুদ্ধে জমি দখল, হুন্ডি ব্যবসা, চোরাচালান, টেন্ডারবাজিসহ অসংখ্য অভিযোগ চলে আসছিল দীর্ঘদিন ধরেই।
মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও মুদ্রা পাচার ইত্যাদির বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান চালায় লালমনিরহাট সিআইডি। অনুসন্ধানে সুমন খানের ব্যাংকে দুইশ’৩৭ কোটি ৪৯ লক্ষ ৪৮ হাজার ৭৬০ টাকা, তার স্ত্রী নাহিদা আক্তার রু