রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

‘রাজনীতিকে আ.লীগ বানিয়েছিল দুর্নীতির নীতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, পাবনা

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, রাজনীতি ছিল রাজার নীতি, আর আওয়ামী লীগ বানিয়েছিল সেটা দুর্নীতির নীতি। সেই জায়গা থেকে আমরা করতে চাই জনবান্ধব নীতি, জনমানুষের নীতি, মেধার নীতি এবং উন্নতির নীতি। সেটাই হোক রাজনীতির মূল নীতি। বুধবার দুপুরে পাবনায় দুটি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় ছাত্রদলের শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের শিক্ষার্থীদের আয়োজনে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ ও সরকারি এডওয়ার্ড কলেজে এই মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। তিনি বলেন, আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। সেই লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের প্রত্যাশার কথা জেনেছি। তাদের দাবà¦