রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

গাইবান্ধায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কে ঢোলভাঙ্গা ঝিলবান্ধা এলাকায় ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে  জুয়েল ( ৩০) নামে একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বোড বাজার এলাকার বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি পলাশবাড়ির দিকে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার ঢোলভাঙ্গা ঝিলবান্ধায় পৌঁছাইলে অপর দিক থেকে আসা একটি মাটিবোঝাই ট্রাক্টরের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির ১ জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে সিএনজির চালকসহ আহত ৪ জনকে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ