বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোধনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাংবাদিক মখলিছ মিয়া প্রমুখ।

এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিবুল হাসান শিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, উপকারভোগী কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ৩শ জন কৃষকের মাঝে ৪০ গ্রাম করে শীতকালীন সব্জী বীজ, ১ কেজি ডিএপি ও ১ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া ৭হাজার ৫শ জন কৃষকের মাঝে উফশী জাতের বোরোধান বীজ ৫ কেজি ও ২০ কেজি সার এবং ৭হাজার ৫শ জন কৃষকের মাঝে কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ