রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা কমিটি ঘোষণা, সভাপতি মধুপুরী পীর, সম্পাদক ইসহাকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমানুল্লাহ নাবিল: মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীরকে সভাপতি করে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা কমিটি ঘোষণা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা হুসাইন আহমদ ইসহাকীকে নির্বাচিত করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) মুন্সিগঞ্জ সদরের হাতিমারা কমিউনিটি সেন্টারে সম্মেলনে উপস্থিত সকলের পরামর্শক্রমে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।

কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম গাজী, প্রচার সম্পাদক মাওলানা আহসানুল্লাহ ফরাজী ও দফতর সম্পাদক মাওলানা আবুল বাশার।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ