বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত

নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজিয়া মাদরাসার দেয়ালে ট্রাকের ধাক্কা, আহত ১৪ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাটে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাড়িভাঙ্গা তা'লিমুল ইনসান হাফেজিয়া কওমী মাদরাসার রুমের দেয়ালে আঘাত করলে দেয়াল ধ্বসে রুমে থাকা ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

মাদরাসার শিক্ষক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেরর সামনে হাড়ীভাঙ্গা এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থিত হাফিজিয়া কওমী মাদরাসার রুমে ধাক্কা দেয়। চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার ফলে মাদরাসার একটি রুমের দেয়ালের একটি অংশ ভেঙে যায়। ওই রুমে ঘুমিয়ে থাকা ১৪ শিক্ষার্থী আহত হয়।

পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

মাদরাসা কর্তৃপক্ষ বলেন, আহতদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকল শিক্ষার্থীদের সবার বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

লালমনিরহাট সদর থানার (ওসি) আব্দুল কাদের বলেন, ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মাদরাসার একটি কক্ষে ঢুকে পড়ে। এতে আহত হয় ১৪ জন শিক্ষাথী। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ