বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

হবিগঞ্জে কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল দৌলতপুরে কবরস্থান দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তাইজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন কয়েকজন।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দুই পক্ষের এই সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাহুবলের দৌলতপুর দক্ষিণ পাড় নামক সাকিনে পঞ্চায়েতের করবস্থান এর জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

এই গ্রামের  তাইজ উদ্দিনকে একা কবরস্থানের বাউন্ডারির ভিতরে পেয়ে জনৈক  সুনার আলী গং তার উপর দেশীয় অস্ত্র ফিকল দিয়ে বুকে স্বজোরে গুরুতর আহত করে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল নিয়ে গেলে পরবর্তীতে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি জাহিদূর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ