শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বাগেরহাটে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাটে পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি খুলনাগামী ছিল এবং বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। তাদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অন্যদের ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহত দুইজন অর্থাৎ হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে একজন মারা গেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়ে গেছে। ঘটনাস্থলে ইজিবাইকের তিনজন মারা গেছেন। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছেন। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় আছে। পিকআপভ্যানটিকে শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ