বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা

‘ফ্যাসিবাদ ফিরে আসার সকল চোরাপথ বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নাগরিক আলেমসমাজের ‘শহীদি মার্চ’ পূর্ব সমাবেশে বক্তারা

‘গণঅভ্যুত্থানে জুলুমতন্ত্রের অবসান হলেও সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে আছে স্বৈরাচারের প্রেতাত্মরা। দেশে আবার যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বন্ধ করতে হবে তাদের ফিরে আসার সকল চোরাপথ। এ জন্য সংবিধান পরিবর্তনসহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে গণঅভ্যুত্থানের চেতনায় সংস্কার করতে হবে।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নাগরিক আলেমসমাজের ‘শহীদি মার্চ’ পূর্ব সমাবেশে বক্তারা এ কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, পিলখানায় সেনাহত্যা, শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা ও জুলাই গণহত্যার মাধ্যমে স্বৈরাচারী সরকার কালো দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষের ভোটাধিকার হরণ, গুম-খুন, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে দেশকে জাহান্নামে পরিণত করে রেখেছিলো আওয়ামী লীগ সরকার। সবগুলো অপরাধের জন্য দায়ীদেরকে বিচারের মুখোমুখি করাতে হবে।