শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বন্যার্তদের পাশে নওগাঁ ব্লাড সার্কেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

-সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামের কিছু অংশ বন্যায় আক্রান্ত হয়।

বন্যার্তদের সেবায় নওগাঁ ব্লাড সার্কেল নামে একটি সামাজিক সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। শুকনা খাবার, ওষুধ ও পোশাক নিয়ে ঘরে ঘরে ছুটে যায় স্বেচ্ছাসেবীরা।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা মোট ৭০০ টি পরিবারকে শুকনা খাবার এবং ২,০০০ জনকে তৈরি পোশাক ও ওষুধ সরবরাহ করেছি। বিশেষত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আমরা কাজ করেছি।’

নওগাঁ ব্লাড সার্কেলের সহ সভাপতি মো. রবিউল সরদার বলেন, ‘নওগাঁ শহর থেকে গণত্রাণ কর্মসূচীর মাধ্যমে আমরা নগদ অর্থ উত্তোলন করি। পোশাক ব্যবসায়ীরা আমাদেরকে লক্ষাধিক টাকার নতুন পোশাক প্রদান করেন। স্কুল-কলেজগুলো থেকে অনেক পুরাতন কাপড়ও আমরা সংগ্রহ করি। ওষুধ কোম্পানির পক্ষ থেকে কম মূল্যে ওষুধ প্রদান করা হয়। এসব উপহারসামগ্রী নিয়ে আমরা পৌছে যাই দূর্গম বন্যা কবলিত এলাকায়। বিতরণের ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবীরা আমাদের সাহায্য করেছে।’

নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে রক্তদানে সচেতনতা, থ্যালাসেমিয়া প্রতিরোধে ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, অক্সিজেন সিলিন্ডার সেবা, বৃক্ষরোপণ, কুরআন শিক্ষার আসর সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ