শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

খুলনায় কেএমপি কমিশনারের সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

বর্তমান দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কেএমপির কমিশনার মো. মোজাম্মেল হক ও কেএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

আজ বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কেএমপির কমিশনারের কারযালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, স্বৈরশাসক সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। থানা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এমন পরিস্থিতিতে প্রশাসন ও অন্যান্য সেক্টরেও চলছে চরম অস্থিরতা।

বর্তমান অন্তবর্তী কালীন সরকারের ওপর দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন রয়েছে। দীর্ঘ সময় ধরে যেসব অনিয়ম, অবিচার ও সংকট তৈরি হয়েছে এসব নিরসন করতে হবে এবং স্বৈরাচার সরকারে যারা দালাল হিসেবে প্রশাসনে কাজ করেছে তাদের অপসারণ করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর অনাস্থা দীর্ঘদিনের। নানা কারণে জনমনে তাদের ওপর ক্ষোভ আছে, যার তীব্র বহিঃপ্রকাশ ঘটেছে এবারের আন্দোলনে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।

তবে প্রাথমিকভাবে সারাদেশে লুটপাট, হামলাসহ বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মকভাবে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

এসময় প্রশাসন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের বিভিন্ন উপাসনালয় ও ট্রাফিকের কাজের ভূয়সী প্রশংসা করেন।

উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক আবু গালিব, আলহাজ্ব আমজাদ হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোহাম্মদ মমিনুল ইসলাম, আলহাজ্ব মোঃ কবির হোসেন, ইসলামী যুব আন্দোলনের নগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে স্থানীয় থানার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ