মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’: সৌদি ‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকচাপায় অধ্যাপকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের শার্শায় পণ্য বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারন ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই ভোরে নিকটস্থ একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজীর ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলী বক্স (৬৫)। তারা দুজনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার বসু বিষয়টি নিশ্চিত করে জানান, নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রাস্তার পাস দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ