শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

পানছড়িতে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

শত শত মুসল্লির অংশগ্রহণে বৃষ্টির জন্য খাগড়াছড়ির পানছড়িতে “সালাতুল ইসতিসকার” নামাজ আদায় করা হয়েছে।

আজ (১ মে) বুধবার সকাল ৯টায় পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

উপজেলার তোহিদী জনতার উদ্যোগে আয়োজিত সালাতুল ইসতিসকার নামাজে ইমামতি করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দলিলুর রহমান। 

নামাজ শেষে রহমতের বৃষ্টির জন্য মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নামাজের পূর্বে “সালাতুল ইসতিসকা” তাৎপর্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন উল্টাছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. দানেশ আলী, মধ্যনগর মাদরাসার পেশ ইমাম মুফতি মো. মহিউদ্দিন, দমদম মসজিদের ইমাম মাওলানা মো. আনোয়ার হোসেন, পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম, ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. সিরাজুল ইসলাম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ