শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

হাটহাজারী মাদরাসা সফরে এলেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী হাটহাজারী মাদরাসা সফরে এলেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে জনাব মুবারক আল এনেজি

আজ (১ মে) বুধবার বেলা ১২টায় তিনি মাদরাসায় প্রবেশ করেন।

জানা যায়, তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হযরত আল্লামা্ মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) এবং শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন হযরত আল্লামা শেখ আহমদ (দা.বা.)এর সাথে সৌজন্য সাক্ষাত ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে জানতে চান।

সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে মুবারক আল এনেজি ইসলামী শিক্ষার বিস্তারসহ জামিয়ার বহুমুখী দ্বীনি কার্যক্রম অবলোকন করে অবিভূত হন এবং জামিয়ার পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন।

এ সময় উপস্থিত ছিলেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা আনওয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম প্রমুখ।

প্রায় আধ ঘন্টাব্যাপী মতবিনিময় শেষে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দেওয়া মধ্যহ্ন ভোজে অংশ নেন। বেলা সোয়া ১টায় তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা ত্যাগ করেন।

সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিসের সেক্রেটারি এন্ড পিআরও মাওলানা এমদাদুল হক খান এবং চট্টগ্রাম দারুল মাআরিফ মাদ্রাসার শিক্ষক মাওলানা আফিফ ফুরকান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ