শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

চট্টগ্রামে হিটস্ট্রোকে আলিয়া মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের বাসা থেকে মাদ্রাসায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। 

তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মোস্তাক আহমেদ কুতুবীর সহকর্মী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মো. মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন। তিনি সকালে নগরীর চান্দগাঁও এলাকার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সকাল ৯ টায় পায়ে হেঁটে কালুরঘাট ফেরিতে উঠেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যান। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ