শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

অন্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ্য করা গেলেও এবার এপ্রিলের শুরু থেকে তাপমাত্রা বেড়েই চলেছে এখানে। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে দুপুরের পর সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে।  
 অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেককে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়। এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষেরাও।
এদিকে ‘হিটস্ট্রোকে’ জামিল হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে গরমের তাপমাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। জামিল হোসেন শহরের নতুন বাবুপাড়ার তিল খাজা রোডের বাসিন্দা বলে জানা যায়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক আফরোজা বেগম সুমি বিষয়টি নিশ্চিত করেন।
গরমের এমন ভয়াল প্রভাবে বেড়েছে জ্বর, সর্দি, কাশি ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে রোগীর ভিড় বেড়েছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। বেশি অসুস্থ হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।

সৈয়দপুরে এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ