শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪, ট্রাকচালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দুর্ঘটনাকবলিত ট্রাক

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরও দুই জন মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তারা। এর ফলে ওই ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক  তারাহ গুল নিঝুম।

এর আগে, বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার গাবখান সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী, ও ৩ জন শিশু রয়েছেন।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা সেভেন রিংস সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি পাশে থাকা তিনটি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই সাত জন নিহত হন। ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর ৫ জন মারা যান। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেটকার মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে টোল প্লাজার প্রতিবন্ধক ভেঙে রাস্তার পাশে চলে যায়। এসময় নিহত ও আহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার কার্যক্রম চলমান আছে। 

ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম বলেন, ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনা তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ