শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

খুলনায় ইসলামী আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত দাওয়াতি পক্ষের (১৫-২৯ ফেব্রুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠান নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি আলহাজ মুফতী আমানুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দাওয়াতি পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাড. মনিরুল ইসলাম সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ-সভাপতি  শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওঃ নাসিম উদ্দিন, আলহাজ সরোয়ার বন্দ, আলহাজ হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, মোঃ কবির হোসেন, আব্দুস সালাম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সেক্রেটারী ইব্রাহিম ইসলাম খাঁন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ । 

নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন জায়গায় দাওয়াতি পক্ষের লিফলেট বিতরণ করেন এবং আগামীকাল নগরীর ৫ টি থানায় দাওয়াতি পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ