শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

রাত পোহালেই কওমি ইয়ুথ ক্লাবের তরুণ প্রজন্ম সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। রাত পোহালেই  দক্ষ জনশক্তি তৈরির অনলাইন ভিত্তিক প্লাটফর্ম কওমি  ইয়ুথ ক্লাবের জাতীয় কওমি তরুণ প্রজন্ম সম্মেলন ২০২৪।

সম্মেলন ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। সম্মেলন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সংগঠনটির সদস্যদের মাঝে।

জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি ) ইজতেমা মাঠ সংলগ্ন টঙ্গীর ফ্রেন্ড থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ  সম্মেলনের আয়োজন করা হবে। সকাল  ১০ টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, উদ্যোক্তা, ব্যবসায়ী,  সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ জ্ঞানী-গুনি ব্যক্তিগণ।

উল্লেখ্য, সংগঠনটি তার উদ্দেশ্য বাস্তবায়নে বেসিক কম্পিউটার কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স, এরাবিক ক্যালিগ্রাফি কোর্স, ইংলিশ স্পোকেন কোর্স, ভূমি জরিপ কোর্স, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ও সুন্দর হস্তলিপি কোর্সসহ প্রায় নয়টি ফ্রি কোর্স চালু করেছে। যার অধীনে ছয় হাজারের অধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে।

 পাশাপাশি খেদমতে খালক হিসেবে সিলেট বানভাসিদের ত্রাণ সহযোগীতা, অসহায়-দুস্থদের সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও বিনামূল্যে রক্তদানের জন্য গঠন করা হয় আশ-শিফা ব্লাড ব্যাংক, যার কার্যক্রম চলমান রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ