শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

কুমিল্লার জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের খতমে বোখারী বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমে বোখারী শরিফের সমাপনী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) বিকাল ৪টা থেকে জামিয়ার মসজিদে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক।

এতে হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বুখারি শরীফের সর্বশেষ দারস প্রদান করবেন ফেনীস্থ উলামাবাজার মাদরাসার শাইখুল হাদিস ও অত্র জামেয়ার মজলিসে শুরার সভাপতি আল্লামা নূরুল ইসলাম আদীব সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি, বটগ্রাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নুরুল হক । এতে হিফজ ও দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে। বুখারি শরিফের শেষ দরস প্রদান শেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুছ।

তিনি জানান,খতমে বোখারীও দোয়া মাহফিল উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষ ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। 

এছাড়াও অত্র জামিয়ার প্রাক্তন ছাত্রদের নিয়ে আগামী ১০ ফেব্রুয়ারী'২৪ইং আবনা-ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনেও জামিয়ার সকল সাবেকীন-ফারেগীনদের বিশেষভাবে উপস্থিতি কামনা করেন তিনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ