শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মুন্সীগঞ্জ-৩ আসনে মৃণাল কান্তির ভরাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এ এফ এম রফিকুল্লাহ সেলিম পেয়েছেন ২ হাজার ৯৩৬ ভোট। 

মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

মোহাম্মদ ফয়সাল বিপ্লব বঙ্গবন্ধুর সহচর মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ছেলে এবং মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তিনি এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। মেয়র পদ থেকে পদত্যাগ করে মোহাম্মদ ফয়সাল বিপ্লব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

অন্যদিকে এই আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস গত দুইবারের টানা সংসদ সদস্য ছিলেন। এবারও তাকে নৌকা প্রতীকে এ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ