শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিপুল ব্যবধানে এগিয়ে সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিটি আসনে এবার চলছে ভোট গণনার কাজ। ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সে হিসেবে মাগুরা-১ আসন থেকে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ। 

মাগুরা-১ আসন থেকে আসা ৩ কেন্দ্রের ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন সাকিব। নৌকা প্রতীকে ওই ৩ কেন্দ্রে ভোট পড়েছে ৩ হাজার ২৭০টি। সাবিকের নিকটতম প্রার্থী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কায় মাত্র ৭১ ভোট পেয়েছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। সেই হিসেবে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সাকিব।

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৫২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৮৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ৬২১ জন।

এ দিন সকাল ৮টা ০১ মিনিটে শহরের দরিমাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন সাকিব। নিজের ভোট দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ