মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ ইফার আয়োজনে শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

কুকুরের সাথে খেলতে খেলতে হারিয়ে যায় মায়মুনা, উদ্ধার করলো থানা পুলিশ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন পৌরসভা থেকে হারিয়ে যাওয়া ২ বছরের শিশু মায়মুনাকে উদ্ধারপূর্বক বাবার জিম্মায় পৌঁছে দিলেন বোরহানউদ্দিন থানা পুলিশ। 

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ জিনা বাড়ির সামনে থেকে শিশু মায়মুনাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বোরহানউদ্দিন থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিপিএম উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, রোববার সকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ বোরহানউদ্দিন ক্যাডেট স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাসা থেকে শিশু মায়মুনা বের হয়ে নিখোঁজ হয়ে যায়।  অনেক খুঁজাখুঁজি করেও না পেয়ে তার হতাশাগ্রস্ত বাবা মোঃ ইউসুফ হোসেন বোরহানউদ্দিন থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। পরে থানার এস আই রেহান উদ্দিন সঙ্গীয় এএসআই সায়েদকে নিয়ে ঘটনার অনুসন্ধান করতে গিয়ে জানেন শিশু মায়মুনা বাসা থেকে বের হয়ে একটি কুকুরের পিছু পিছু পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ জিনা বাড়ির সামনে চলে যায় পরে স্থানীয়দের নজরে পড়লে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধারপূর্বক তার বাবার জিম্মায় পৌঁছে দেন।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সতর্ক থাকতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিপিএম সকল অবুঝ শিশুদের বাবা-মায়ের নজরদারি বাড়াতে আহ্বান জানিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ