শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামের মারকাযুল হিদায়া মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত বেগম জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড: ডা. জাহিদ ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুসলিমদের ঢল বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন নওগাঁ–২ আসনের সাবেক এমপি ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি : সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান সিলেট-৩ আসনে চমক, রিকশা প্রতীকের প্রার্থী হলেন মুসলেহ উদ্দীন রাজু ত্রয়োদশ নির্বাচনেও ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের বেনেপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে শহরের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের গাজী রহমানের ছেলে মহসীন আলী (৪০) ও কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আজিম হোসেন (২৭)।

কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ওই সড়কের বেনেপাড়া এলাকায় ব্যবসায়ী সাইফুল্লাহ বাবলুর নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মহসীন ও ইলেকট্রিক মিস্ত্রি আজিম। সে সময় ভবনের একটি রড বিদ্যুতের সার্ভিস লাইনের সাথে লেগে গেলে দুই জনই বিদ্যুতায়িত হয়। বিদ্যুতায়িত হয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে মহসীন ও আজিম ভবনের নিচে পড়ে যায়।

ওসি আরও বলেন, সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজীমকে মৃত ঘোষণা করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহসীনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মহসীনও মারা যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ