রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

চানখাঁরপুলে ৬ হত্যা মামলায় ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ সোমবার (১১ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে আজ ধার্য করা হয়।

গতকাল সকালে মামলায় গ্রেপ্তার চার আসামি—শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল—ট্রাইব্যুনালে হাজির হন।

এ মামলার বাকি চার আসামি পলাতক। তারা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে আনাসসহ ৬ জন নিহত হন। তদন্ত শেষে গত ২০ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়, যা ওই দিন আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ