রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

স্পিকারের তার থেকে আগুন ছড়াল বেলুনে, আহত অন্তত ১২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকারের তার থেকে আগুন ছড়িয়ে পড়লে বেলুনে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানস্থলে হঠাৎ করেই স্পিকারের তারে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে বেলুনে, যা বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকজন দর্শনার্থীকে আহত করে।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, “স্পিকারের তারে আগুন ধরে গেছে, আয়োজকরা বিষয়টি দেখছেন।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের এই দিনে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়নের মুহূর্ত’ স্মরণে আকাশে বেলুন উড়ানো হয়েছিল। প্রতীকী ‘হেলিকপ্টার বেলুন’ উড়িয়ে দিনটি স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়।

বেলুনগুলো শত শত অংশগ্রহণকারীর হাত থেকে একযোগে উড়ানো হয়। ঠিক সে সময়ই ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ