রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সায়েন্সল্যাব মোড় অবরোধ আইডিয়ালের শিক্ষার্থীদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক সহপাঠীর বিচার দাবিতে আজ (২৯ জুন) বিক্ষোভ করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১টা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীরা বলেন, “সহপাঠী হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত থাকতে পারব না। সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার না হলে এই আন্দোলন চলবে।”

আজ সকালে, কনকর্ড টাওয়ারের সামনে থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি সায়েন্সল্যাব মোড় পর্যন্ত পৌঁছায়। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও সঠিক বিচার দাবি করে।

বিশেষভাবে, মিছিলটি সায়েন্সল্যাব মোড় থেকে কাঁটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে আবার সায়েন্সল্যাব মোড়ে ফিরে আসে। এতে একপাশের সড়ক বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়।

এদিকে, নিহত শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে গিয়ে এক ট্রাক চালকের সঙ্গে কথা কাটাকাটি করেন। পরবর্তীতে তিনি মোটরসাইকেল চালিয়ে বাংলামোটর এলাকায় পৌঁছালে, একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পুলিশ অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করলেও পরে জামিনে মুক্তি পায়। এরপর থেকেই তার বিচার দাবি নিয়ে ছাত্রদের প্রতিবাদ অব্যাহত।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ