রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

রাজধানীতে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল-কে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে, গত ২৩ জুন সন্ধ্যায় আরেক সাবেক সিইসি কে এম নুরুল হুদা-কেও আটক করে পুলিশ। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠে। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্র জানায়, রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুরুল হুদাকে।

সংশ্লিষ্ট মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন 'ভুয়া ও কারসাজিপূর্ণ' ছিল এবং এই নির্বাচন নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই সাবেক দুই সিইসিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ