রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

সচিবালয়ে চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন ব্যানার ও স্লোগানে নিজেদের ক্ষোভ জানান তারা।

আন্দোলনকারীদের কণ্ঠে শোনা যায়— ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’, ‘মানি না মানব না, ফ্যাসিবাদী কালো আইন’— এমন নানা প্রতিবাদী স্লোগান।

২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনের অংশ হিসেবে প্রণীত অধ্যাদেশের বিরোধিতা করে গত মে মাস থেকেই আন্দোলনে নেমেছেন তারা। এই অধ্যাদেশ অনুযায়ী, চারটি শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে।

কর্মচারীদের মতে, এই অধ্যাদেশ সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং এটি একটি একতরফা দমননীতির নমুনা। তারা বলছেন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বর্তমানে সাত-আটটি ধাপ পার করতে হয়। নতুন অধ্যাদেশ এসব ধাপকে বাইপাস করে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সৃষ্টি করছে।

এর আগে, ঈদের ছুটির আগে তিন জুন পর্যন্ত চলা আন্দোলনের অংশ হিসেবে তারা সরকারের সাতজন উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। কর্মচারী নেতারা ঘোষণা দিয়েছিলেন— ১৫ জুনের মধ্যে দাবি না মানলে ১৬ জুন থেকে কঠোর আন্দোলন শুরু করবেন।

সেই ঘোষণারই অংশ হিসেবে সচিবালয়ের ভেতর-বাইরে বিক্ষোভ কর্মসূচি এখন আরও ব্যাপক ও সংগঠিত হয়ে উঠছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ