বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ব্যাংকে গ্রাহকের উপচে পড়া ভিড়, নগদ টাকা তোলার হিড়িক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শনিবার (৭ জুন) উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সরকার ঘোষিত টানা ১০ দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে। ফলে আজ বুধবার ছিল ব্যাংকিং কার্যক্রমের শেষ কর্মদিবস। আর এই শেষ দিনে রাজধানীসহ সারা দেশের ব্যাংক শাখাগুলোতে দেখা গেছে গ্রাহকের উপচে পড়া ভিড়।

রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। নগদ টাকা উত্তোলনের পাশাপাশি নতুন নোট সংগ্রহ, চালানপত্র জমা ও ডিপোজিট কার্যক্রমেও ছিল ভিড়। বেশিরভাগ গ্রাহকই কোরবানির পশু কেনা, পরিবারের সদস্যদের জন্য সালামি প্রদান ও গ্রামে অর্থ পাঠানোর উদ্দেশ্যে টাকা তুলেছেন।

সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম বলেন, “ঈদের আগে শেষ কর্মদিবসে গ্রাহকের চাপ বাড়াটা স্বাভাবিক। অনেকে গ্রামের বাড়ি যাওয়ার আগে কোরবানির পশু কেনার জন্য নগদ অর্থ তুলছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা পরিশোধেও নগদ অর্থ উত্তোলন করছে।”

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদ উপলক্ষে গ্রাহকদের নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও ইন্টারনেট ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখা

কোরবানির পশুর হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা ও অস্থায়ী বুথগুলোতে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখা

ব্যাংকে আসা গ্রাহকদের অনেকেই জানিয়েছেন, ঈদের প্রস্তুতির অংশ হিসেবে নগদ অর্থ তোলাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তবে ব্যাংক কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নেওয়ায় তুলনামূলকভাবে দ্রুত সেবা পেয়েছেন বলে জানান তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ